বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত,

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১.০১ পিএম
  • ৪৮৭ জন সংবাদটি পড়েছেন
  • যুগকথা ডেক্সঃ
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা ১১ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য।
    গোপালগঞ্জে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২ টি সংসদীয় আসনে
    নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষে ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জোয়ানরা।
    ​বিশেষ করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলাতেই ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
    ​লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, “আমরা দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।”
    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিতভাবে ‘রোবাস্ট পেট্রোল’ পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) সদা প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য বলে জানান রিজিয়ন ও ব্যাটালিয়ন কমান্ডার।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA