বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত ৭১এর পরাজিত শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, জনগন তা মেনে নেবে না – এস এম জিলান জাকের পার্টির মনোনীত প্রার্থী মাহমুদ হাসানের জনসভা অনুষ্ঠিত গোপালগঞ্জের নিরাপত্তার স্বার্থে ৮ প্লাটুন বিজিবি মোতায়ন গোপালগঞ্জের বাসু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড; ১১ জনের যাবজ্জীবন গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক  ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে ভোট দিন – রেন্টু পাকিস্তানে শপিংমল অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ গোপালগঞ্জ ২ আসনে টেলিফোন প্রতীক নিয়ে লড়বেন   কামরুজ্জামান ভূইয়া (লুটুল)। জেল থেকেই ভোটের লড়াইয়ে উত্তাপ: হাইকোর্টের রায়ে গোপালগঞ্জ-১ আসনে ফিরলেন কাবির মিয়া

৭১এর পরাজিত শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, জনগন তা মেনে নেবে না – এস এম জিলান

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪১ পিএম
  • ৪৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা ডেক্সঃ

৭১ এর পরাজিত শক্তি মাথা ঝাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বাংলার জনগন না কখনোই মেনে নেবে না। যারা ৭১ কে স্বীকার করে না তারা আজ ২৪ কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। ২৪ হচ্ছে সর্বস্তরের আপামর ছাত্রজনতা ও জনগনের।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালিপাড়ায় হিরণ ইউনিয়নে মাঝবাড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গোপালগঞ্জ ৩ আসনের ধানের শিষের প্রার্থী ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর জাতীয়তাবাদী শক্তি বিএনপি রাজপথে থেকে গুম খুনের স্বীকার হয়েও আন্দোলন সংগ্রামের মাধ্যমে ২৪এর বিজয় হয়েছে।

তিনি কোটালিপাড়ার জনগনের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৭ বছর আপনাদের পাশে রয়েছি, আপনারা তা অবগত রয়েছেন। এখন একটি মহল নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো আপনাদের কাছে এসে ভোট চাইছে। এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা কাকে ভোট দেবেন।

আমি আপনাদের ঘরের সন্তান। আমাকে ভোট দেবেন নাকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যাদের দেখেন নাই তাদের ভোট দেবেন।

এসময় তিনি ধর্ম বর্ন নির্বিশেষে আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কোটালিপাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA