শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা-সেতুর অভাবে  মানুষের দুর্ভোগ গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা-সেতুর অভাবে  মানুষের দুর্ভোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮.৫৯ পিএম
  • ১৩ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

কাশিয়ানী প্রতিনিধিঃ

রাস্তা ও সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি পশ্চিমপাড়া এলাকার ২০টি পরিবার। সরু পথ আর নড়বড়ে বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। রাস্তা ও সেতু নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এর বাস্তবায়ন হয়নি। এর প্রতিকার চান ভুক্তভোগীরা।কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের মধ্যদিয়ে বয়ে গেছে একটি খাল। খালের পশ্চিমপাড়ে বসবাস করছে প্রায় ২০টি পরিবার। তবে চলাচলের জন্য একটি রাস্তা না থাকায় সরু কাঁচা পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। রাস্তার পাশাপাশি খালের ওপর নেই কোনো সেতু। নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। সাঁকো থেকে পড়ে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও, বর্ষাকালে দুর্ভোগ বেড়ে যায়। যাতায়াত কিংবা উৎপাদিত কৃষিপণ্য হাটে-বাজারে নিতে পোহাতে হয় ভোগান্তি। চলাচলের রাস্তা আর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA