মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম।  গোপালগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় পুলিশের অভিযান।

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ২ জন সংবাদটি পড়েছেন
​স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত এক কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পিয়াল এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে আমন্ত্রিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল মঞ্চে ওঠার আগে উপস্থিত দর্শকদের একাংশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। ঘটনাটি ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও উদ্ভূত পরিস্থিতিতে সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করে পুলিশ।
​পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেফতার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “কনসার্টে অনাকাঙ্ক্ষিত স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতা ও দায়বদ্ধতার অপরাধে আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA