মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত মাদক নির্মূলে সংসদ সদস্য এস এম জিলানীর মহাপরিকল্পনা দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ : 

গোপালগঞ্জ ওড়াকান্দিতে কাল শুরু বারুণী স্নান উৎসব, সমাগম হবে লাখো মতুয়া ভক্তের

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯.০১ এএম
  • ২১৪ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর-এর জন্মতিথি উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বারুণী স্নান উৎসব ও মেলা। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রায় দশ লাখের বেশি মতুয়া ভক্তের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
তিথি অনুযায়ী সোমবার সকাল ৮টা ৩৭ মিনিটে পুণ্যস্নান শুরু হয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল পৌনে ৯টা পর্যন্ত চলবে। স্নান উৎসবকে কেন্দ্র করে তিন দিনব্যাপী মেলা চলবে বুধবার (১৮ মার্চ) বিকেল পর্যন্ত। মেলায় দেশজ ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য, মৃৎশিল্প, খেলনা, খাবার ও মিষ্টির দোকান বসবে।
উৎসবকে ঘিরে ইতোমধ্যে ওড়াকান্দি ঠাকুরবাড়ি ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশের বিভিন্ন স্থান থেকে মতুয়া ভক্তরা ঢাক-ঢোল ও কাঁসরের শব্দে, উলুধ্বনি দিয়ে ঠাকুরবাড়িতে সমবেত হবেন। ভক্তরা মন্দিরে পূজা-অর্চনা শেষে ঠাকুরবাড়ি প্রাঙ্গণের কামনা সাগর ও শান্তি সাগরে পুণ্যস্নান করে পাপমুক্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করবেন।
এ বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর-এর ২১৫তম জন্মতিথি পালিত হচ্ছে। ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রায় দুই শতাব্দী ধরে এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
স্নানোৎসব কমিটির সভাপতি ও ঠাকুর পরিবারের সদস্য অমিতাভ ঠাকুর জানান, ভক্তদের থাকার ব্যবস্থা ও প্রসাদ বিতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মতুয়া সংঘের প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। এছাড়া অসুস্থ ভক্তদের জন্য একাধিক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
ঠাকুর পরিবারের সদস্য ও কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, দেশ-বিদেশ থেকে লাখো মতুয়া ভক্ত এ উৎসবে অংশ নেবেন। মানবজাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রতিবছর এই আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।
উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি জানান, প্রায় চারশ পুলিশ সদস্য বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এদিকে উৎসবকে নির্বিঘ্ন করতে ওড়াকান্দি ঠাকুরবাড়ি এলাকা পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। তিনি জানান, নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র গুরুচাঁদ ঠাকুর-এর জন্মস্থান কাশিয়ানী উপজেলার এই ওড়াকান্দি গ্রাম। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তের কাছে ওড়াকান্দি ঠাকুরবাড়ি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।
এছাড়া ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পুণ্যভূমি পরিদর্শন করে মন্দিরে পূজা অর্চনা করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA