মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১.৩৮ এএম
  • ১৪১ জন সংবাদটি পড়েছেন

যুগকথা ডেক্সঃ

জুলাই শহিদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মিতব্য জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান।
পরবর্তীতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অংশ নেন তারা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA