বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত।

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৯.০৬ পিএম
  • ১২০ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিনিধীঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ দিনের অনুষ্ঠান মালার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
১৬ আগষ্ট কোটালীপাড়া উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম জিলানী শুভ উদ্বোধন করেন।
আলোচনা সভার পরে প্রধান অতিথি রেলীতে অংশ গ্রহণ শেষ করে মৎস্য অবমুক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ।
আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে একজন মৎস্য চাষী। কোটালীপাড়া মৎস্য চাষের এক সম্ভবনাময় এলাকা। আধুনিক ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সফল মৎস্য চাষী মোতাহার হোসেন সরদার, বিভিন্ন দপ্তর প্রধানগন, মৎস্য চাষী, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
১৭ ও ১৮ আগষ্ট বিভিন্ন প্রামান্য চিত্র ও পথে সভার মাধ্যমে জনসাধারণকে সচেতন করেন। ১৮ আগষ্ট ক্রীড়া প্রতিযোগিতা ছিল চোখে পড়ার মতো। অবশেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ ৩ দিনের অনুষ্ঠান মালার সার্বিক তথ্য তুলে ধরে মৎস্য চাষে উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA