বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

ক্লেমনের উদ্যোগে গোবিপ্রবিতে ১ হাজার বৃক্ষরোপণ 

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৯.৪৯ এএম
  • ১২৩ জন সংবাদটি পড়েছেন
গোবিপ্রবি প্রতিনিধি:
‘এক লক্ষ্যে এক লাখ’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একদিনে এক লাখ গাছ লাগিয়েছে ক্লেমন। ২২ আগস্ট হওয়া এই কার্যক্রমের বাস্তবায়নে ৮ বিভাগের বাস্তবায়নে ছিলো ‘লাল সবুজ সোসাইটি’।
ক্লেমন গ্রীন ওয়েভের এই মহতী আয়োজনকে গোপালগঞ্জে বাস্তবায়ন করেছে ‘লাল সবুজ সোসাইটির’ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) স্বেচ্ছাসেবক দল।
দিনব্যাপী গোপালগঞ্জের নান প্রান্তে ১ হাজার বৃক্ষ রোপন করে তারা।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোবিপ্রবি প্রক্টর ড. আহসান সৌরভ এবং গোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার ও প্রচার সম্পাদক মো: নাহিদুর রহমান সাকিব।
এবিষয়ে লাল সবুজ সোসাইটির ‘গ্রান্টস এন্ড পার্টনারশিপ’ অফিসার সাজ্জাত সুজন বলেন, লাল সবুজ সোসাইটি অত্যন্ত আনন্দিত যে, দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ক্লেমনের এই উদ্যোগে লাল সবুজ সোসাইটি, ২০টি জেলায় কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ২৫টি ইউনিটে ২৫,০০০টি গাছ রোপণ করেছে। আজ আমরা শুধু বৃক্ষরোপণ নয়, তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ সচেতনতা ও দীর্ঘমেয়াদি গাছের পরিচর্যার ওপরও গুরুত্ব দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। এই উদ্যোগ সফল করায় ক্লেমন, আমাদের স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল অংশীদারকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
গোবিপ্রবি টিম লিডার মিশকাত মিশু বলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির টিম লিডার হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একটি গাছ শুধু আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না, একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবীর ভিত্তি তৈরি করে। এখন ছোট, কিন্তু সময়ের ব্যবধানে এগুলো বড় হয়ে আমাদের পরিবেশকে শীতল করবে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরিয়া, পুলিশ লাইন রেল স্টেশন সহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় ১ হাজার বৃক্ষরোপণ করেছি। বৃক্ষরোপণে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA