মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত

  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৪.১৯ পিএম
  • ৫৭ জন সংবাদটি পড়েছেন
  1. যুগকথা রিপোর্টঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তোরণটি উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে। আগুনে তোরণের নিচের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, শনিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে তোরণটি নির্মাণ করে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে এটি তৈরি করা হয়েছিল এবং এর পাশাপাশি বর্ষপূর্তি উদযাপনে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়। তবে সন্ধ্যা গড়াতেই অজ্ঞাত দুষ্কৃতকারীরা এতে আগুন লাগিয়ে দেয়।
এ ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, জুলাই গণঅভ্যুত্থান এক দিনের ঘটনা নয়, এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও নিপীড়িত মানুষের বিজয়ের ফসল। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ অত্যাচার, গুম, খুন ও ভোটাধিকার হরণের শিকার হয়েছে। অবশেষে আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন ঘটেছে এবং মানুষ তার ভোটাধিকার ফেরত পেয়েছে।
তোরণে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA