রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। টুঙ্গিপাড়ায় শাশুড়ির নির্মম নির্যাতনে গৃহবধূ সুমি ঠাঁই হলো বাবার বাড়িতে গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও মহাকাশ বিষয়ক সংলাপে – জেলা প্রশাসক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি গোপালগঞ্জে জমি দখলদার ও মাদক ব্যবসায়ীদের ছাড় নেই: এমপি ডা. বাবর” টুঙ্গিপাড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে থ্রী স্টার অর্গানাইজেশনের র‍্যালি ও আলোচনা সভা। গোপালগঞ্জে প্রেমিককে ডেকে নিয়ে স্বামীকে দিয়ে মারপিট করে  গোপালগঞ্জে আলাদীনের চেরাগের ওপর নাম তুহিন

প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২.০৭ পিএম
  • ২৫৭ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA