মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত মাদক নির্মূলে সংসদ সদস্য এস এম জিলানীর মহাপরিকল্পনা দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত কোটালীপাড়ায় গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু গোপালগঞ্জে স্মার্ট ভূমি প্রশাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জনবান্ধব ভূমিসেবায় নতুন দিগন্ত, কোটালীপাড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ, নির্বাচিত ২২ গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে ব্যাপক কর্মযজ্ঞ : 

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ২৯৫ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি:

শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। পরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় গোপালগঞ্জ-০৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানসহ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

শেখ কবিরব হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA