শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।  গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত শিক্ষক সাময়িক বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ।  মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ গোপালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ প্রত্যাহার

পাকিস্তানে শপিংমল অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪.৩৭ পিএম
  • ৭৭৫ জন সংবাদটি পড়েছেন

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার করাচি প্রশাসনের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। করাচি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

করাচির দক্ষিণাঞ্চলীয় জেলার ডেপুটি কমিশনার জাভেদ নবি খোসো এএফপিকে বলেন, ‘শনিবার রাতে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত মোট ৫৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনতলা গুল প্লাজায় উদ্ধার তৎপরতা ধীরগতির হওয়ায় এখনো নিখোঁজদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ধ্বংসস্তূপের ভেতরে মানবদেহের অবশেষ খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন ।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া সৈয়দ বুধবার সাংবাদিকদের জানান, ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিয়েছেন।

তিনি করাচির সিভিল হাসপাতালের মর্গের বাইরে বলেন, ‘ডিএনএ নমুনা মিললে মরদেহ বা দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

করাচির বাজার ও কারখানাগুলোয় অগ্নিকাণ্ড নতুন নয়। দুর্বল অবকাঠামোর কারণে এসব এলাকায় আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে। তবে এত বড় পরিসরের অগ্নিকাণ্ড খুবই বিরল।

ফারাজ আলি এএফপিকে বলেন, তার বাবা ও ২৬ বছর বয়সী ভাই ওই শপিংমলের ভেতরে ছিলেন। মরদেহগুলো উদ্ধার করে প্রকৃত পরিবারের কাছে হস্তান্তর করার অনুরোধ জানান তিনি।

২৮ বছর বয়সী ফারাজ আলি বুধবার বলেন, ‘এটাই সব। যাতে পরিবারগুলো কিছুটা সান্ত্বনা, কিছুটা শান্তি পায়। অন্তত শেষবারের মতো তাদের এক নজর দেখার সুযোগ পাই, যে অবস্থাতেই হোক, যেন শেষ বিদায় জানাতে পারি।’

ঘটনার তদন্তে একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA