বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলো সহস্রাধিক রোগী

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০১ পিএম
  • ৪০৭ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এসময় বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়। “দৃষ্টি ফিরে পাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ শ্লোগান নিয়ে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ব্রাক কায্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। এসময়্ ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, সাউথ ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোঃ জামির আলী, জেলা সমন্বয়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, কাশিয়ানী ব্রাঞ্চের ম্যানেজার অরুপ দত্তসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে সহস্রাধিক চক্ষু রোগীকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পরে তাদেরকে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়া যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে।

ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক রাজীব কুমার সরদার, প্রান্তিক জনগোষ্ঠার যারা অবহেলিত, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের এ বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হচ্ছে। এ ক্যাস্পে এক হাজার জনকে বিনামূল্যে সেবা দেয়া হবে। এছাড়া তাদের চশমা ও ঔষধ বিনামূল্যে প্রদান করার পাশাপশি অপারেশন করে দেয়ার ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA