সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ, পরিবহন কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।  কার্য্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স রাজনৈতিক প্রতিহিংসা ও প্রাণনাশের আশঙ্কায় এলাকাছাড়া সাবেক কৃষক লীগ নেতা, নিরাপত্তাহীনতায় স্ত্রী-সন্তান। গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০.৪৪ পিএম
  • ২৭ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতী চৌরাস্তা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছিলেন এসআই মোসলেম আলী। ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নভেম্বরের ওই ঘটনার পর থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। রোববারও সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা। মামলার বাদী হওয়ায় পূর্ববিরোধ কিংবা মামলা-সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এসআই মোসলেম আলীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা চলছে। একই সঙ্গে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA