বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত শিক্ষক সাময়িক বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ।  মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ গোপালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ প্রত্যাহার গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ২.৫৭ পিএম
  • ২৭৮ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

গোপালগঞ্জে স্কুলের ক্লাসরুমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট টি সি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টি সি) দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়া। উল্লেখ্য গত ৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় স্কুলটির অষ্টম নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পর দিন ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনকে প্রদান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গতকাল বুধবার (৪নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হলে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ জিয়া বলেন, গত ৬ অক্টোবর তারিখে স্কুলের ভিতরে নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয় কিছু শিক্ষার্থী। এ সময় আমি নামাজে ছিলাম পরে নামাজ থেকে আসার পরে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চায়। পরে আমি অন্যান্য শিক্ষকদের কাছে শুনে বিষয়টি নিশ্চিত হই যে স্কুলে এই ধরনের মিছিল বা স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA