বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ।  মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ গোপালগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ প্রত্যাহার গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা টুঙ্গিপাড়ায় সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত শুরু গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় এন্ড কলেজে ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ: গোপালগঞ্জে পথসভায় ডা. শফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬.০৮ পিএম
  • ২৩ জন সংবাদটি পড়েছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গভীর রাতে অবৈধভাবে পাচারের সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত বিসিআইসি সার ডিলারকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের অবৈধ মজুত ও পাচার রোধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মঙ্গলবার রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সাজা প্রাপ্ত অভিযুক্তরা হলেন মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিসিআইসি ডিলার গোলাম শাহনেওয়াজ এবং নসিমন চালক মো. মতিন। আদালতে স্ব ইচ্ছায় অপরাধ স্বীকার করায় ডিলার গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে নসিমন চালক মতিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত ৮০ বস্তা ডিএপি সার সরকারি অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় হস্তান্তর করা হয়। একই সাথে অভিযুক্ত গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষকের প্রাপ্য সার গোপনে সরিয়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA