শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবিতে  মানববন্ধন। সাংবাদিকতার দৌড়ঝাপে উৎকণ্ঠায় সচেতন মহল। লাইসেন্স নবায়নের দাবিতে গোপালগঞ্জে টিসিবি ডিলারদের মানববন্ধন কোটালীপাড়ায় গ্রামবাংলা শ্রমজীবী সমবায় সমিতির আত্মপ্রকাশ টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত টুংগিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কোটালীপাড়ার সড়কে কলেমা লিখা পতাকার বহর, শান্তিপূর্ণ শোভাযাত্রা টুঙ্গিপাড়ায় ঋণের চাপ সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা

কোটালীপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫.১৯ পিএম
  • ৩২ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টারঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, প্রমূখ।আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও আগামী প্রজন্মের কাছে শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম, কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সহ সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি,অফিস প্রধান গন উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA