রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্য পাশে থাকবো এস এম জিলানী ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর।

প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২.০৭ পিএম
  • ২২ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA