শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্য পাশে থাকবো এস এম জিলানী ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯.১৫ পিএম
  • ২৯ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত আটটি পরিবারের মাঝে মোট ৪০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান প্রত্যেক পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে এই অনুদানের চেক প্রদান করেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এই অনুদান প্রদান করা হয়।অনুদানপ্রাপ্তরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের গাজী মো. হাফিজুর রহমান, রুহুল আমীন খান ও দুলাল খান; গোপীনাথপুর গ্রামের মো. অলিদ হাসান খান; ইছাখালী গ্রামের বাধন হাসান; দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ; কাজুলিয়া গ্রামের একরাম শেখ এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকান।চেক বিতরণ শেষে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্ণনা শোনেন। এ সময় তিনি প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থান তৈরির জন্য পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মো. ইয়াছিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এবং নিহতদের পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA