
যুগকথা ডেক্সঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন অনুস্ঠিত হয়।
আজ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশনের মাধ্যমে অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠনিক যাত্রা শুরু হয়।
৫০ জন নির্বাহী সদস্য বিশিষ্ট এই অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে যার সভাপতি হিসেবে রয়েছেন চন্দন দাস
এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এস এম তারেক সুলতান। এছাড়াও এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য
প্রতিষ্ঠানে কাজ করা এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে কর্মরত আছেন এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সামাজকল্যানমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ছাত্রজীবন থেকে সম্পৃক্ত ছিলেন।
উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিভাগের সম্মানিত চেয়ারম্যানসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্যগণ এবং বর্তমানে চলমান বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ।
এই অ্যালামনাই এসোসিয়েশন ডিপার্টমেন্টের একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সিলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে ডিপার্টমেন্ট এর ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবে।