শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ গোপালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের গোপালগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে আহত অন্তত ২০

আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ।

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০০ পিএম
  • ১১ জন সংবাদটি পড়েছেন
এ জেড আমিনুজ্জামান রিপন :
গতকাল বুধবার (২৫শে ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় গোপালগঞ্জ জেলার কোল ঘেঁষা বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
এ ব্যপারে মৃত বাঁশি চৌধুরীর ছেলে অছিকার চৌধুরী বাদী হয়ে মোল্লারহাট থানায় একটি এজাহার দায়ের করেন।
লিখিত অভিযোগে পাওয়া যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার  নিয়া ভুক্তভোগী ও এরশাদ বাহিনীর সাথে পূর্ব শত্রুতা দীর্ঘদিন যাবৎ চল আসছে। মামলা মোকদ্দমা চলমান। উক্ত শত্রুতার জের ধরে গত ২৫/০২/২০২৬ তারিখ সন্ধ্যার পর এরশাদ চৌধুরী তার বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ভুক্তভোগী পরিবারের সবাইকে আগুনে পুড়াইয়া হত্যার উদ্দেশ্যে তাদের বসত বাড়ি সহ গোয়াল ঘরর  পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এজাহারে আরো পাওয়া যায়, ঘরে থাকা ছোট ভাইয়ের পরিবারের সদস্যরা দৌড়ে বাহির হয়ে জীবন বাঁচায়।
এজাহারে আসামী করা হয় সিংগাতি এলাকার সন্ত্রাস মৃত হাকিম চৌধুরী ছেলে এরশাদ (৫৫), এরশাদ চৌধুরীর ছেলে(২৮) দ্বীন ইসলাম (৩০), এরশাদ চৌধুরীর ছেলে হোসেন, আহাদ আলী চৌধুরীর ছেলে শফিকুল ইসলাম টুটুল (৪০), আহাদ আলী চৌধুরীর ছেলে শিব্বির চৌধুরী (৩৮), মোশারেফ চৌধুরীর ছেলে তাইজুল চৌধুরী (৪৫),মোশারেফ চৌধুরীর ছেলে মুশফিক (৪৮), সাহেব আলী চৌধুরীর ছেলে মুকুল (৪৬), সাহেব আলী চৌধুরীর ছেলে ইকলিম (৩৬), মুকুল চৌধুরীর ছেলে তালহা (২৮), তকু চৌধুরীর ছেলে জাকির (৪৪), বতু চৌধুরীর ছেলে ইউসুফ (৩৫), ইউসুফ চৌধুরীর ছেলে রিফাত (২৪), জানু চৌধুরীর ছেলে আনোয়ার (৩৮), কাবির চৌধুরীর ছেলে বিপ্লব (৩৬), ইউসুফ চৌধুরীর ছেলে রমজান (৩০), গোলাম চৌধুরীর ছেলে হামিম (২৬) নামধারী ও অজ্ঞাত ৫/৬ জন।
এসময় সন্ত্রাসীরা গোয়ালে থাকা গরু-বাছুর নিয়ে যায়। মোল্লাহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ঘরের আগুন নিভাতে সক্ষম হয়।
ভুক্তভোগী পরিবারের বড়ো ছেলে ও এজাহারের বাদী অসিকার চৌধুরীর গণমাধ্যমে বলেন, রমজানের ইফতারি করে নামাজ পড়তে আমরা সবাই ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে এরশাদ চৌধুরী তার বাহিনী নিয়ে আমাদের ঘরে আগুন দেয়। ওরা আমাদের গোয়ালের গরু-বাছুর নিয়ে যায়। সন্ত্রাসীদের সাথে আমাদের পূর্বে থেকেই শত্রুতা রয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA