বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ গোপালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের গোপালগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে আহত অন্তত ২০ পেট্রোল দিয়ে ম্যাজিক দেখাতে গিয়ে গায়ে আগুন : মামলায় ৫ম শ্রেণির ছাত্র জেলে ডাঃ বাবরকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ হিসেবে দেখতে চায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ডিজিটাল বিপ্লবের নেপথ্য নায়ক ডক্টর জিয়াউদ্দিন হায়দার:

গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর।

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.৩১ পিএম
  • ২৬ জন সংবাদটি পড়েছেন

যুগকথা প্রতিবেদক :
জরুরি বিভাগ, গাইনি বিভাগ, ইমার্জেন্সি অপারেশন সহ গোপালগঞ্জ মেডিক্যাল কলেজে সকল বিভাগ ২৪ ঘন্টা চালু রাখার কড়া নির্দেশ দেন গোপালগঞ্জ সংসদীয় আসন-২ এর নব নির্বাচিত এম, পি ডা. কে এম বাবর।
আজ মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি)দুপুর ২টায় গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি। এসময় আইসিউ, সিসিউ আরো উন্নত চিকিৎসা সরঞ্জাম এনে চিকিৎসা সেবার সর্বোচ্চ উন্নতি করার অঙ্গীকার করেন তিনি।
এসময় হাসপাতালের পরিচালক ডা. নেওয়াজ মোহাম্মাদ, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অমল চন্দ্র পাল, জেলা পুলিশ ও মোবাইল কোর্ট সাথে নিয়ে অভিযান সহ হাসপাতাল পরিদর্শনের সময় টিকিট সিন্ডিকেট বা অন্যান্য সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান।
তিনি পরবর্তী আউট সোর্সিং কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্থানীয় দৌরাত্ম্য মুক্ত থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দালালমুক্ত রাখতে বিশেষভাবে আহ্বান জানান। গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, সুশৃঙ্খল ও রোগী সেবার জন্য হাসপাতালটির সকল ক্ষেত্রে ৩ মাসের মধ্যে জরুরিভাবে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA