বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের গোপালগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে আহত অন্তত ২০ পেট্রোল দিয়ে ম্যাজিক দেখাতে গিয়ে গায়ে আগুন : মামলায় ৫ম শ্রেণির ছাত্র জেলে ডাঃ বাবরকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ হিসেবে দেখতে চায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ডিজিটাল বিপ্লবের নেপথ্য নায়ক ডক্টর জিয়াউদ্দিন হায়দার: শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নির্বাচিত হয়ে গোপালগঞ্জ মেডিকেলে রোগীদের খোঁজ নিলেন ডা. কে এম বাবর  গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি’র জয় গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মাহে রমজানকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদের

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৫৫ পিএম
  • ২৯ জন সংবাদটি পড়েছেন
যুগকথা ডেক্সঃ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাদেমুল ইসলাম ইমাম পরিষদ উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাটগাতি বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মাদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মিছিলে সংগঠনের ইমাম ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA