বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে আহত অন্তত ২০ পেট্রোল দিয়ে ম্যাজিক দেখাতে গিয়ে গায়ে আগুন : মামলায় ৫ম শ্রেণির ছাত্র জেলে ডাঃ বাবরকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ হিসেবে দেখতে চায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ডিজিটাল বিপ্লবের নেপথ্য নায়ক ডক্টর জিয়াউদ্দিন হায়দার: শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নির্বাচিত হয়ে গোপালগঞ্জ মেডিকেলে রোগীদের খোঁজ নিলেন ডা. কে এম বাবর  গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি’র জয় গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ২ আসনের সতন্ত্র প্রার্থী লুটুলের সংবাদ সম্মেলন : জানালেন নেই কোন ঝুকিপূর্ণ কেন্দ্র

গোপালগঞ্জে বাস–ট্রাক সংঘর্ষে আহত অন্তত ২০

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.১৮ পিএম
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

যুগকথা ডেক্সঃ
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময়ে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।পুলিশ জানায়, ঢাকামুখী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহন–এর একটি যাত্রীবাহী বাস রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং উভয় গাড়ির যাত্রীরা আহত হন।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA