সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭.০৬ পিএম
  • ২০৬ জন সংবাদটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় গোপালগঞ্জে সদর উপজেলা বিএনপির উদ্যোগে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১ ডিসেম্বর) সোমবার দিবাগত রাতে বাদ এশা সদর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি এর আয়োজনে প্রথমে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে গোপালগঞ্জ শহরের পাচুরিয়ায় অবস্থিত সদর উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহ পাকের কাছে দোয়া ও মোনাজাত করেন তারা।

উক্ত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী আবুল খায়ের, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা প্রমূখ।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA