সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জে ১২৮৫টি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সিঁদুর খেলা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৯.০৫ পিএম
  • ৩৭৬ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিঁদুর খেলায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দশমী বিহিত পূজা, অঞ্জলি ও প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জের বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে সিঁদুর খেলা। সিঁদুর খেলা শেষ হওয়ার পরেই প্রস্তুতি নেয়া হবে দেবী দূর্গাকে বিসর্জনের।

জেলার ১২৮৫ টি মন্দিরে বিজয় দশমীর অনুষ্ঠান শেষে বিবাহিত নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। নারীরা বিশ্বাস করেন দেবী দুর্গার পায়ে অর্পিত সিঁদুর সীথিতে পরলে তাদের স্বামী দীর্ঘজীবন লাভ করেন। সেই বিশ্বাস থেকে হাসি, আনন্দে, নেচে গেয়ে একে অপরের সীথিতে পরিয়ে দেন সিঁদুর।

এই বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দুর্গা মর্ত লোক থেকে ফিরে যাবেন কৈলাস বা শিবালয়। ভক্তরা প্রার্থনা করেন স্বর্গরাজ্য থেকে যেমন মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনি পৃথিবী থেকে সকল অপশক্তির বিনাশ ঘটাবেন দশভূজা দুর্গা।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA