সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত; স্থানীয়দের ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২.১৫ পিএম
  • ৪৩৪ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। আজ বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাত ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ঢাকা খুলনা মহাসড়কের ওই স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনেক যানবাহন ঘটনা স্থলের উভয়পাশে আটকা পড়ে। সত্য ঘটনার খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
প্রায় ঘন্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পরে স্থানীয়দের শান্ত করে সন্ধ্যার দিকে ঢাকা খুলনা মহাসড়কের অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটি ঘটনা ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। করে উক্ত ঘাতক  বাসটিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA