সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন  

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪.৩৭ পিএম
  • ৩৫৯ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
প্রতিনিধি, গোপালগঞ্জ: গাজীপুরে কর্মরত সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জের  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া পাটগাতী বাসস্ট্যান্ড “টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম” ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিক একত্রিত হয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ইমরান শেখ, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল,সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার উপরও এক আঘাত। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই—দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হোক এবং সব হত্যার বিচার হোক।” বিগত দিনে সাগর রুনি হত্যাসহ, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতন এবং টুঙ্গীপাড়া সাংবাদিক তপু ছেলে আরমান হত্যার দ্রুত বিচার দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব টুঙ্গীপাড়া সাধারণ সম্পাদক,আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি,বিপুল শেখ,আজকের দর্পণের ফারহান লাবিব,ভোরের কাগজের প্রতিনিধি শফিক শিমুল, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সাজু শেখ, সাংবাদিক মাহবুব হোসেন মুরাদ, মাসুম বিশ্বাস, খবর সংযোগের প্রতিনিধি শান্ত শেখ, সাংবাদিক তপু,রাকিব সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা আরও বলেন, যেসব সাংবাদিক এর আগে খুন হয়েছেন তাদের বিচার আজও হয়নি। সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।এ সময় উপস্থিত সাংবাদিকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন। সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা।
অন্যদিকে, আজ সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ শহরের ‘প্রেসক্লাব গোপালগঞ্জ’ এর সামনে গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কে একই দাবিতে মানববন্ধন পালন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA