সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন- এম, পি, ডা. কে এম বাবর। গাইড বই কাণ্ডে তোলপাড় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা পেলেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯.১৩ পিএম
  • ১৬৯ জন সংবাদটি পড়েছেন

বাইজিদুর রহমান, প্রতিনিধি: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুর  গোপালগঞ্জ শহরতলী পল্লী বিদ্যুৎ মোডে গোপালগঞ্জ জেলা শ্রমিক দল এর আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সদ্য প্রয়াত আমাদের মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপোষহীন নেতৃত্বের মাধ্যমে আমাদের হৃদয় স্থান করে নিয়ে ছিলেন। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। এছাড়াও নেতাকর্মীদের দেশ গড়ার লক্ষ্যে একত্রে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA