বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত গোপালগঞ্জ  টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়া গোপালগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মামলা দায়ের এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা দিলেন গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাতে শীতের কাঁপুনি ভেঙে মানবতার উষ্ণতা ছড়ালেন কোটালীপাড়ার ইউএনও সাগুফতা হক

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১২.১২ এএম
  • ৪৬৭ জন সংবাদটি পড়েছেন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: তীব্র শীতে যখন সড়কের পাশে আগুন জ্বালিয়ে রাতে সময় পার করছিলেন ভ্যানচালক ও দিনমজুররা, ঠিক তখনই মানবতার উষ্ণতা নিয়ে গভীর হঠাৎ হাজির হলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক। সঙ্গে ছিল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ভ্যানচালক, দিনমজুর ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

তারাশী গ্রামের ভ্যানচালক ওমর আলী আবেগভরা কণ্ঠে বলেন, রাত সাড়ে সাতটার দিকে আমরা কয়েকজন তারাশী বাসস্ট্যান্ডে আগুন জ্বালিয়ে শীত পোহাচ্ছিলাম। হঠাৎ তিনটা গাড়ি এসে থামায় প্রথমে ভয় পেয়ে যাই। পরে দেখি ইউএনও স্যার নিজেই কম্বল হাতে আমাদের সামনে দাঁড়ালেন। সবার হাতে তুলে দিলেন কম্বল। ভয় মুহূর্তেই আনন্দে বদলে যায়। এমন রাতে কেউ আমাদের কথা ভাববে, কল্পনাও করিনি।

তারাশী সামছুল উলুম মাদ্রাসা ও এতিমখানার নুরানী বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, মাগরিবের নামাজের পর আমরা কোরআন পড়ছিলাম। হঠাৎ বড় হুজুর ডেকে বললেন, ইউএনও স্যার কম্বল নিয়ে এসেছেন। নিচে নেমে দেখি স্যারেরা সবাই কম্বল হাতে দাঁড়িয়ে আছেন। আমাদের ২০ জন ছাত্রকে কম্বল দেওয়া হয়েছে। এই শীতে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা সবাই খুব খুশি।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, কয়েকদিন ধরে কোটালীপাড়ায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। বুধবার এ এলাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাই রাতের বেলাতেই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পথে-প্রান্তরে ও এতিমখানাগুলোতে শীতার্ত মানুষের মাঝে কম্বল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, দিনের দাপ্তরিক কাজ শেষে নিয়মিতভাবেই সন্ধ্যার পর প্রশাসনের কর্মকর্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারিভাবে পাওয়া কম্বলগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমেও বিতরণ করা হচ্ছে। শীত যতদিন থাকবে, ততদিন এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

কম্বল বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান সিরাজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA