রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা।  প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪.২৭ পিএম
  • ৫৫৭ জন সংবাদটি পড়েছেন
যুগকথা ডেক্সঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ ও বিজয় মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার জেলা ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হকের নেতৃত্বে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জাকের পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিজয় মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA