রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা।  প্রাণিসম্পদ রপ্তানিতে সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান ইউএনওর গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্কে। টুংগীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা চুয়াডাঙ্গায় হঠাৎ বৃষ্টিতে  ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে, বৃষ্টির কারনে  ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা কৃষকেরা।  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি; সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জে লকডাউন ও বিক্ষোভ, কয়েকটি বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ নিরাপত্তা শঙ্কায় দুই দিনের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামীম আল সাইফুল সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ

গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঞ্চয়ে উৎসাহী করল আইএফআইসি ব্যাংক

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬.১০ পিএম
  • ৪২৬ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

রিপোর্টার, জি এম এস: ছোটবেলা থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে আইএফআইসি ব্যাংক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা করেছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এস এম মডেল উচ্চ বিদ্যালয়ে আইএফআইসি ব্যাংক পি এল সি, গোপালগঞ্জ শাখা এর কর্মকর্তাগণ শিক্ষার্থীদের ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং সঞ্চয়ে আগ্রহী করার জন্য মতবিনিময় সভা করেন।

বাংলাদেশের অন্যতম বেসরকারি ব্যাংক আইএফআইসি পিএলসি সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ উক্ত ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আশিস কুমার নন্দী ছাত্রদের মাঝে বক্তব্য রেখে বলেন,

তরুণ সমাজের আর্থিক সাক্ষরতা নিশ্চিতকরণের লক্ষে আইএফআইসি ব্যাংকের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক নিম্নত্ব বিষয়ে আলোকপাত করেন

১)আর্থিক খাতের সেবা সমূহ (ব্যাংকিং প্রোডাক্ট)

২)ডিজিটাল আর্থিক সেবা

৩)ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা

৪)সাইবার নিরাপত্তা ও জাল নোট

৫)ঋণ ও বিনিয়োগ

৬)উদ্যোক্তা উন্নয়ন

৭)টেকসই উন্নয়

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সকল শাখায় শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাংক একাউন্ট (সঞ্চয়ী হিসাব) খুলে দেওয়া হচ্ছে। একই সাথে তাদেরকে একটি করে স্মার্ট এটিএম ডেবিট কার্ড প্রদান করা হচ্ছে। যখন যার যতটুকু সম্ভব ততটুকু জমা রাখার সুযোগ এবং উত্তোলন করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ তাই আমরা চাই প্রতিটা শিশু কিশোর ছোটবেলা থেকেই তাদের বিভিন্ন ধরনের সু অভ্যাস গড়ে তুলতে হবে, তাই আমাদের এই প্রচেষ্টা। এছাড়াও ব্যাংকের বিভিন্ন তথ্য এবং এটিএম মেশিন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের হিসাব একাউন্ট, টাকা তোলা টাকা জমা দেওয়া ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক পিএলসি, গোপালগঞ্জ শাখার লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট অফিসার সোহাগ আহমেদ, মার্কেটিং এন্ড সেলস অফিসার শোভন কুমার দে, এসিস্টেন্ট অফিসার, সাইফুল ইসলাম সৈকত সহ উক্ত বিদ্যালয় এর শিক্ষক এবং শিক্ষার্থীগণ।

মতবিনিময় সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে উপহার আইএফআইসি ব্যাংক এর সৌজন্যে উপহার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA