মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ  আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ, পরিবহন কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।  কার্য্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ 

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬.১০ এএম
  • ২ জন সংবাদটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আলমডাঙ্গার এক কারাবন্দির হার্ট অ্যাটাকের মিথ্যা তথ্য দিয়ে তাঁর পরিবারের কাছে ৯০ হাজার টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। জেল সুপার পরিচয়ে ফোন করে চিকিৎসার খরচের কথা বলে এক ঘণ্টার মধ্যে টাকা পাঠাতে বলা হয়। তবে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করায় প্রতারণার হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।

গত ১০ নভেম্বর আলমডাঙ্গার ভাংবাড়ীয়া থেকে গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের মধ্যে রয়েছেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই গ্রামের আবুছদ্দিন মোল্লার ছোট ছেলে আসমোতুল্লাহ মোল্লা সুজন (৪২)।

পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে সুজনের পরিবারের কাছে ফোন আসে। ফোনকারী নিজেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার পরিচয় দিয়ে জানান, কারাগারে সুজনের হার্ট অ্যাটাক হয়েছে। তাঁকে চুয়াডাঙ্গা কারাগার থেকে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হার্টে জরুরি ভিত্তিতে রিং পরাতে হবে। এ জন্য এক ঘণ্টার মধ্যে ৯০ হাজার টাকা প্রয়োজন।

ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে একজন চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিরও কথা বলিয়ে দেওয়া হয়। তিনিও রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান। এমন খবরে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

একপর্যায়ে রাজশাহীতে অবস্থানরত সুজনের এক ভাতিজা চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপারের মোবাইল নম্বর সংগ্রহ করে সরাসরি যোগাযোগ করেন। তখন জেল সুপার তাঁকে জানান, ওই দিন কারাগারে কেউ অসুস্থ হননি। এরপর পরিবারের সদস্যরা বুঝতে পারেন, জেল সুপারের পরিচয় ব্যবহার করে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে প্রতারক চক্র। পরে প্রতারকদের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে আর সংযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারাবন্দিদের পরিবারের কাছে এ ধরনের ফোন এলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসার খরচ চেয়ে কারাগার থেকে কোনো ফোন করা হয়নি। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানিনা। কেউ যদি জেল সুপারের পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা নিয়ে থাকে তাহলে আমার পরামর্শ হলো ভুক্তভোগী পরিবারকে ঐ চক্রটির বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে পারে এটা হলো আমার পরামর্শ।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA