মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জেল সুপার পরিচয়ে কারাবন্দির পরিবারের সঙ্গে  প্রতারকের পাতা ফাঁদ  আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ, পরিবহন কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।  কার্য্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২.২৩ পিএম
  • ৩৩ জন সংবাদটি পড়েছেন

​টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তাঁরা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​পরবর্তীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিলসহকারে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব। শপথবাক্যে নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

​কর্মসূচি শেষে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি। স্থানীয় মানুষ যেন বসতে পারেন, সে জন্য আমরা দলীয় কার্যালয় খুলে দিয়েছি। বর্তমান সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে রেখেছিল। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ আজ থেকে তাঁর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং সেদিনও একই ধরনের শপথ নিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে প্রশাসন এবং কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA