
যুগকথা রিপোর্টারঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে দোলা পরিবহণ হতে মোঃ আমিনুল ইসলাম রাজু(৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব ৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ।গতকাল রবিবার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী ক্যাম্প থেকে গাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়।ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস এম রেজাউল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে দোলা পরিবহণ হতে মোঃ আমিনুল ইসলাম রাজু(৩৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী রাজুকে জিজ্ঞাসাবাদে সকলের সামনে আসামী স্বীকার করে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ২ হাজার ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট বিশেষ পদ্ধতিতে সেবন পূর্বক পেটের মধ্যে বহন করে ঢাকা থেকে দোলা পরিবহণ যোগে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পরে আসামীকে কাশিয়ানি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসের পরামর্শ মোতাবেক এক্স-রে করানো হলে আসামীর পেটে ইয়াবা বহনের সত্যতা পাওয়া যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের দেওয়া ঔষধ সেবন করানোর কিছুক্ষণ পরে আসামী মলের সাথে তাহার পেটে বিশেষ ভাবে বহনকৃত ২ হাজর ৩শত পিচ ইয়াবা বের হয় আছে।তিনি আরোও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।,