রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে বাজার ও রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে বিতর্ক, ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালন সাঁইজি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতার প্রতীক: সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহসম্প্রীতি দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে কেনা১৮ টি ব্রডগেজ রেল কোচ দেশে এসেছে গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা-সেতুর অভাবে  মানুষের দুর্ভোগ গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন তিন বছর ধরে ডিউটি না করেই বেতন নেওয়ার অভিযোগ পয়েন্টসম্যানের বিরুদ্ধে উৎপাদন ও সেবায় বিএসটিআই-এর মান নিশ্চিতকরণ টেকসই অর্থনীতি অর্জনে সহায়ক: গোপালগঞ্জে বিশ্বমান দিবস পালিত

কাশিয়ানীতে বাজার ও রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬.৩৯ পিএম
  • ৪৩ জন সংবাদটি পড়েছেন
  1.  কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিভিন্ন বাজার ও রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন বাজার, সড়ক ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় অবকাঠামোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এলাকার উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার অগ্রগতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেন।

উপজেলার বিভিন্ন বাজারের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নতি হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার সুযোগ তৈরি হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সজল কুমার দত্ত, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।

এলাকার উন্নয়ন চাহিদা চিহ্নিত করে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA