বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: সড়ক আইন ও ভোক্তা আইনে জরিমানা ৫২ হাজার টাকা গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন -এমপি বাবর গোপালগঞ্জে ধুরাল খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গোপালগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে কৃষি উন্নয়ন হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী গোপালগঞ্জ ওড়াকান্দিতে কাল শুরু বারুণী স্নান উৎসব, সমাগম হবে লাখো মতুয়া ভক্তের ঈদ উপলক্ষে ৫শ শিশুকে মেহেদী দিল ইউসিবি ব্যাংক, টেকেরহাট গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান

ঈদ উপলক্ষে ৫শ শিশুকে মেহেদী দিল ইউসিবি ব্যাংক, টেকেরহাট

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭.২৮ পিএম
  • ১৪৪ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখার উদ্যোগে ৫০০ শিশুকে মেহেদী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে টেকেরহাট বন্দরে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ মেহেদী বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন ম্যানেজার আশরাফ হোসেন, ক্রেডিট অফিসার মোঃ আসাদুজ্জামান,  ডিবি ইনচার্জ রাজু আহম্মেদ, ক্যাশ অফিসার আজিম উদ্দিন প্রমুখ।
এ উৎসবে টেকেরহাটের বিভিন্ন শিশুদের হাতে মেহেদী তুলে দেয়া হয়। এছাড়াও টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে আসা শিশুদের এসব মেহেদী বিতরণ করা হয়।
মেহেদী বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক, টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ বলেন, ঈদ একটি আনন্দ উৎসব। এ উৎসবে আমরা বেশি আনন্দিত হই শিশুদের মেহেদী দিয়ে। ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখা ৫ শতাধিক বাচ্চাদের জন্য মেহেদীর আয়োজন করেছে।  আমরা অল্প সময়ের ভিতর বাচ্চাদের হাতে এসব মেহেদী বিতরণ করতে চাই।
টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে মা-বাবার সাথে আসা শিশুরা এসব মেহেদী পেয়ে অনেক আনন্দিত। ইউসিবি ব্যাংকের এ ব্যতিক্রমী উদ্যোগকে উপস্থিত সবাই স্বাগত ও ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA