প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৩:৫৩ পি.এম
গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান

যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। মোঃ আলী হোসেন ফকির কর্তৃক প্রদত্ত এসব সম্মাননাপত্র ও উপহার নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জান-মাল রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পুলিশ সদস্যদের জীবন উৎসর্গ করতে হয়। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা জীবন দিতে দ্বিধা করেন না।
প্রতিবছর দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী, সম্মাননাপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.