বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহতদের ৮ পরিবারকে ৪০ লাখ টাকার অনুদান শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্য পাশে থাকবো এস এম জিলানী ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির শুভ উদ্ভোদন পুলিশের গাড়ি খাদে, আহত ১২ আবারও সিংগাতির এরশাদ চৌধুরীরর তাণ্ডব, কৃষকের ঘরে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ। গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  গোপালগঞ্জে উন্নয়নের মান ও স্বচ্ছতা নিশ্চিতে একযোগে মাঠে ৩ এমপি

গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩.৫৩ পিএম
  • ২২ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়। মোঃ আলী হোসেন ফকির কর্তৃক প্রদত্ত এসব সম্মাননাপত্র ও উপহার নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জান-মাল রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পুলিশ সদস্যদের জীবন উৎসর্গ করতে হয়। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা জীবন দিতে দ্বিধা করেন না।
প্রতিবছর দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী, সম্মাননাপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA