সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন গোপালগঞ্জে ৮ বছরেও হয়নি ডেন্টাল কলেজ; বেড়েছে প্রকল্প ব্যয় গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  গোপালগঞ্জে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যাপক দুর্নীতি: ২৪ লাখ টাকার হদিস নেই, ভোগান্তিতে ৯০০ পরিবার গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরো ২০ গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সড়ক ও জনপদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে হামজ্বরে শিশুর মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী

গোপালগঞ্জে নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪৩ পিএম
  • ১৬২ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

যুগকথা, ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জে নবনির্বাচিত তিন সংসদ সদস্যের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তারা তাদের যথাসাধ্য ভূমিকা রাখবেন বলে তারা আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA