
যুগকথা ডেক্সঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জ–এর পক্ষ থেকে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহিদ মিনারে উপস্থিত হয়ে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মহাসচিব শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ শিকদার।এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, দেশ টিভির জাবেরুল ইসলাম বাঁধন, বিজয় টিভির বরকত মোল্লা, দৈনিক জনকণ্ঠের নিতিশ রায়, দেশকাল নিউজের আবিদ হাসান মুছা, ভোরের বাণীর শিহাব উদ্দিন শিহাব, যুগকথার তানভীর ইসলাম, সাংবাদিক হাজী কাবিল মিয়া সহ একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।মো: জুবায়ের হোসেন (সভাপতি) বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগ জাতিকে দিয়েছে মাতৃভাষার মর্যাদা।সেই চেতনা ধারণ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের স্মরণ করেন।