মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডাঃ বাবরকে ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ হিসেবে দেখতে চায় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ ডিজিটাল বিপ্লবের নেপথ্য নায়ক ডক্টর জিয়াউদ্দিন হায়দার: শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নির্বাচিত হয়ে গোপালগঞ্জ মেডিকেলে রোগীদের খোঁজ নিলেন ডা. কে এম বাবর  গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি’র জয় গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব কোটালীপাড়া পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ২ আসনের সতন্ত্র প্রার্থী লুটুলের সংবাদ সম্মেলন : জানালেন নেই কোন ঝুকিপূর্ণ কেন্দ্র নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির প্রস্তুতি গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪৯ পিএম
  • ১৫ জন সংবাদটি পড়েছেন
Oplus_131072

গোপালগঞ্জ প্রতিনিধি:

শেখ পরিবারের অন্যতম সদস্য, আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। পরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় গোপালগঞ্জ-০৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী, জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানসহ পরিবারের সদস্যরা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

শেখ কবিরব হোসেন ১৯৪২ সালের ৩ ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। তার চাচাতো ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ কবির হোসেন বাংলাদেশ বীমা সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিও ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA