প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৫:৫৩ পি.এম
গোবিপ্রবিতে ছাত্রলীগের মিছিল, নাম পুনর্বহালসহ প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আগের তুলনায় সীমিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রক্টর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আগের তুলনায় সীমিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রক্টর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।
গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আগের তুলনায় সীমিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রক্টর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com
Copyright © 2026 Daily Jugokatha | দৈনিক যুগকথা. All rights reserved.