যুগকথা রিপোর্টারঃ
১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন আর্মড পুলিশও। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেটই বন্ধ রয়েছে এবং সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো: আরিফ -উজ- জামান ও পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ'র নেতৃত্বে, যৌথ বাহিনীর একটি টহল বের হয়।
এছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো কর্মসূচি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে ।
তবে আজ শনিবার সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সারাদিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com