
যুগকথা রিপোর্টঃ
গোপালগঞ্জ শহরের একাধিক পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল, অকটেন সহ জ্বালানী সংকট তীব্র আকার ধারণ করেছে। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা।শহরের কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে, কোথা মিলছে না সব ধরনের তেল। যা আছে, তা দিয়েই বিপুল গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো।শহর সংলগ্ন মান্দারতলায় নিগি পেট্রোল পাম্পে আজ দুপুরে বাইক চালকদের তেল দিতে দেখা যায়। দীর্ঘ সময় লাইনে থেকে ২ শত টাকার পেট্রোল পেয়ে হতাশা প্রকাশ করে বইক চালকরা।গোপালগঞ্জ জেলার শরীফ নুরজাহান ফিলিং, হাজেরা ফিলিং স্টেশন, গোপালগঞ্জ ফিলিং স্টেশন, মিতা ফিলিং স্টেশন, টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন বন্ধ থাকতে দেখা গেলেও সময় বেধে এ পাম্পগুতে তেল দেয় বলে জানা যায়।গতকাল শহরের মেসার্স গঙ্গা মটরস্ তেলের দোকানে তেল মজুদ রাখার দায়ে ৯ হাজার ও এর আগে হাজেরা ফিলিং স্টেশনে কালো বাজারে তেল বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।