শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: সড়ক আইন ও ভোক্তা আইনে জরিমানা ৫২ হাজার টাকা গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন -এমপি বাবর গোপালগঞ্জে ধুরাল খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গোপালগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে কৃষি উন্নয়ন হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী গোপালগঞ্জ ওড়াকান্দিতে কাল শুরু বারুণী স্নান উৎসব, সমাগম হবে লাখো মতুয়া ভক্তের ঈদ উপলক্ষে ৫শ শিশুকে মেহেদী দিল ইউসিবি ব্যাংক, টেকেরহাট গোপালগঞ্জে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা ও অনুদান প্রদান

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪.৩৬ এএম
  • ২৭ জন সংবাদটি পড়েছেন
যুগকথা রিপোর্টঃ
দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। একই সঙ্গে শহিদদের স্মরণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৬টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ৭১-এর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ড, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা বিএনপি, গোপালগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদীচী শিল্পী গোষ্ঠীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মরণ করে।
এদিকে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA