গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সবসময় সত্যের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরলে সাধারণ মানুষ উপকৃত হবে।" তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্য উঠে এলে জনগণের সেবায় কাজ করা জনপ্রতিনিধিদের জন্য সহজ হয়।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন, শেখ মোস্তফা জামান, দৈনিক যুগকথা এর সম্পাদক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা। এছাড়াও গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা ইফতারে শরিক হন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।
সম্পাদক : শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
অফিস: ০২-৪৭৯৯৬১৪১, মোবাইল: ০১৯১১-৩৩২১৮৫, ইমেইল: mahbubpress66@gmail.com