রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ: গোপালগঞ্জে পথসভায় ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী • ৫১ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতিতে ঐতিহ্য তুলে ধরবে সরকার টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার কোটালীপাড়ায় হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরি, নিরাপত্তায় অবহেলার অভিযোগ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, কাশিয়ানী পৌরসভা হওয়ার পথে  জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা গোপালগঞ্জে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কাশিয়ানীতে বাজার ও রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী • ৫১ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতিতে ঐতিহ্য তুলে ধরবে সরকার

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪.৪৬ পিএম
  • ৩৬ জন সংবাদটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প-সংস্কৃতির প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫১টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিশ্ব-দরবারে তুলে ধরতে চায় সরকার।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের সংস্কৃতি হাজার বছরের পুরোনো ও সমৃদ্ধ। অন্য দেশের জনগণের কাছে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক কূটনীতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার থেকে সারা দেশে বাউল উৎসব আয়োজন করা হবে।

মন্ত্রী আরও বলেন, লোকসংগীত, ভাটিয়ালি ও নৌকাবাইচকে মন্ত্রণালয়ের ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দাড়িয়াবান্ধা, হাডুডু, কাবাডি ও লাঠিখেলার মতো প্রাচীন ঐতিহ্যবাহী খেলাগুলোও নতুন করে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কৃতির বিকাশে প্রধানমন্ত্রীর সীমাহীন অনুপ্রেরণা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।সভায় চুয়াডাঙ্গার সংস্কৃতিকর্মীরা জেলার সাংস্কৃতিক উন্নয়ন, শিল্প-সংস্কৃতির প্রসার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। পরে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে পেশ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। এ ছাড়া জেলা জাসাসের সভাপতি শহীদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অরিন্দম, উদীচী, সংলাপ, কার্পাসডাংগা নজরুল স্মৃতি সংসদ, আলমডাঙ্গা কলাকেন্দ্রসহ জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা। এসময় সংস্কৃতিকর্মীরা স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম সম্প্রসারণে সরকারি সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA