বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, বিপুল চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান: আয়োজক গ্রেফতার, কারাগারে প্রেরণ গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩ বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাসষ্টমী উদযাপিত গোপালগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন বন্ধ থাকা সব চিনিকল চালুর পরিকল্পনা সরকারের গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (সমাজসেবা) প্রকল্পে ব্যাপক অনিয়ম। 

ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.০৩ পিএম
  • ৩২২ জন সংবাদটি পড়েছেন

যুগকথা রিপোর্টঃ
মতুয়া ভক্তদের তীর্থস্থান গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুর বাড়িতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রীশ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশনের নেতাকর্মীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে শ্রীশ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ পদ্মনাভ ঠাকুরের সহধর্মিনী সুবর্ণা ঠাকুরকে সংসদীয় নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় হরি চাঁদ ঠাকুরের অনুসারী মতুয়ারা।২০২২ সালের আদমশুমারী অনুযায়ীবাংলাদেশে বসবাসরত ১ কোটি ৩৩ লক্ষ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রায় ৭৫ ভাগ হরি চাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া ভক্তরা। দেশের যে সরকারই আসে এই হিন্দুদের তথা মতুয়াদের ভোটের আশা সকলেই করে। তবে মতুয়াদের সুখ দুঃখের কথা বলতে সংসদে তেমন কাউকেই দেখা যায় না।বিভিন্ন জেলা থেকে আশা মতুয়া ভক্তরা জানায়, বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ হিন্দুদের প্রতিনিধিত্ব করতে ওড়াকান্দি হরি চাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ পদ্মনাভ ঠাকুরের ডাকে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রতিক ধানের শীষে ভোট দিয়েছি। মতুয়াদের ভোটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হয়েছে। মতুয়াদের কথা বলার জন্য মতুয়া মাতা সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসন থেকে সংসদে যাওয়ার সুযোগ করে দিবে বলে আশা করেন তারা।গণমাধ্যমকে জানানগোপালগঞ্জ নারী সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য প্রার্থী সুবর্না ঠাকুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে মতুয়ারা দাবি করছেন মহিলা সংরক্ষিত আসন আমাদের দেওয়া হয়, তাহলে সনাতনীরা সুরক্ষিত থাকতে পারবে। ২ লক্ষ উপজাতির জন্য যদি একটা মন্ত্রণালয় থাকে থাকলে আমার এই সনাতনীদের জন্য একটা মন্ত্রণালয় হয়। আমরা সনাতনীরা সুরক্ষিত থাকতে পারি। আমারা এই স্বাধীনতা দিয়ে তাদের সাথে একত্রিত হয়ে দেশের কাজ করতে পারি।

 

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA