মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কোটালীপাড়ায় জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি: দুই দলিল লেখক সাময়িক বহিষ্কৃত টুঙ্গিপাড়ায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজিবি গোপালগঞ্জে ২ হাজার ৩শত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী র‌্যাব হাতে গ্রেফতার গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন, আংশিক ক্ষতিগ্রস্ত দর্শনা সীমান্তে বিপুল পরিমাণ সোনার বারসহ পাচারকারী আটক মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা ।  টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে রথযাত্রার ৭ দিনের অনুষ্ঠান। 

গোপালগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.১৫ এএম
  • ২৭৫ জন সংবাদটি পড়েছেন
যুগকথা ডেক্সঃ
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
জেলার দুটি প্রতিষ্ঠানের মোট ৬০ জন প্রতিযোগী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল আনন্দঘন পরিবেশে পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম এবং সহকারী কমিশনার ইসতিয়াক মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।
এ সময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন

More News Of This Category
2504_jugokatha
© All rights reserved © 2026
IT Support By : JUGOKATHA